Skill vs Headcount: কোথায় HR সবচেয়ে বেশি ভুল করে

ফ্যাক্টরিতে লোক কম না—দক্ষ লোক ভুল জায়গায়।”

এটাই Manufacturing HR-এর সবচেয়ে বড় বাস্তবতা
অনেক সময় HR ভাবে সমস্যা Headcount কম, কিন্তু বাস্তবে সমস্যা হয় Skill mismatch

Headcount কী, Skill কী?

  • Headcount: মোট কতজন লোক আছে
  • Skill: সেই লোকগুলো কী সঠিক কাজটা করতে পারে কি না

📌 ১০ জন লোক থাকা ১০ জন কাজের লোক থাকা 

HR সাধারণত কোথায় ভুল করে?

ভুল–১: Headcount দেখেই সিদ্ধান্ত নেওয়া

HR রিপোর্টে লেখা থাকে— অন-রোল ৫০০ জন”

কিন্তু প্রশ্ন করা হয় না—

  • Skilled কয়জন?
  • New worker কয়জন?

ভুল–২: Supervisor বললেই লোক নেওয়া

Supervisor বলে—

আর ৫ জন না নিলে লাইন চলবে না”

HR যাচাই না করে নিয়োগ দিলে হয়—

  • Overstaffing
  • OT কমে না
  • Cost বাড়ে

ভুল–৩: Skill Matrix না থাকা

Skill Matrix না থাকলে HR আন্দাজে চলে

ফলাফলঃ

  • Skilled এক লাইনে বেশি
  • অন্য লাইনে New worker বেশি

ভুল–৪: OT দিয়ে Skill gap ঢেকে রাখা

OT বাড়ছে HR ভাবে লোক কম
কিন্তু আসলে—

  • লোক আছে
  • Skill কম

ভুল–৫: Training না ভেবে Recruitment করা

নতুন লোক নিলেই সমস্যা মেটে না

অনেক সময়ঃ

  • Training দিলে
  • Rotation করলে

Recruitment লাগেই না 

সঠিক দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত?

Headcount দেখার আগে Skill দেখুন

প্রশ্ন করুনঃ

  • কে কী পারে?
  • কোথায় Skill gap?

Skill gap Training / Rotation তারপর Recruitment

সঠিক Flow:
1️⃣ Skill Matrix
2️⃣ Workforce Mapping
3️⃣ Training / Rotation
4️⃣ Recruitment (যদি দরকার হয়)

মনে রাখবেনঃ

HR-এ সবচেয়ে বড় ভুল হলো—

লোক কম” ধরে নেওয়া

আর সবচেয়ে বড় শক্তি হলো—

লোক কী পারে” জানা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url