Blue-Collar Hiring: ভুল শ্রমিক মানেই লাইনের ক্ষতি

গার্মেন্টস বা যে কোনো ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে Blue-collar Hiring শুধু লোক নেওয়া নয় — এটা সরাসরি Efficiency, Quality Cost Control-এর সাথে জড়িত।

একজন ভুল অপারেটর মানেঃ

  • লাইন Efficiency কমে যাওয়া
  • ❌ Reject Alter বেড়ে যাওয়া
  • ❌ OT বৃদ্ধি
  • ❌ Target Miss
  • ❌ Supervisor HR-এর উপর অতিরিক্ত চাপ

এক কথায় — ভুল শ্রমিক মানেই লাইনের ক্ষতি” 

🔎 Blue-Collar Hiring কেন Critical?

১. Line Efficiency

একজন অপারেটর যদি SMV অনুযায়ী কাজ করতে না পারে, পুরো লাইনের Output কমে যায়

২. Quality Impact

Skill mismatch হলে Defect বাড়ে Rework বাড়ে Cost বাড়ে

৩. Manpower Planning ভেঙে পড়ে

Approved Manpower Budget অনুযায়ী লোক নিয়েও যদি Productivity না আসে, তাহলে Planning ব্যর্থ

৪. Hidden Cost

  • Training Cost
  • Replacement Cost
  • Production Delay
  • Buyer Claim Risk 

⚠️ Blue-Collar Hiring-এ সাধারণ ভুল

শুধু Headcount দেখে Hiring

লোক দরকার, তাড়াতাড়ি নাও”—এই মানসিকতা বিপজ্জনক

Skill Test না নেওয়া

লাইন-ভিত্তিক Practical Test ছাড়া অপারেটর নেওয়া মানেই ঝুঁকি

Behaviour Check না করা

Attendance Pattern, Discipline History, Stability না দেখে নিয়োগ

Production-এর সাথে Coordination না করা

HR আলাদা, IE আলাদা, Production আলাদা—এই Disconnect ক্ষতিকর 

Effective Blue-Collar Hiring Framework

১. Manpower Requisition Clear করুন

  • Section-wise Breakdown
  • Skill Category (A/B/C Grade Operator)
  • Urgency Level

২. Practical Skill Test বাধ্যতামূলক করুন

  • ২০–৩০ মিনিটের লাইভ অপারেশন
  • Target vs Actual Compare
  • Quality Check সঙ্গে সঙ্গে

৩. Attendance & Stability Check

  • Last 2–3 Job History
  • Frequent Job Change?
  • OT Attitude?

৪. 7-Day Performance Review System

Joining-এর ৭ দিনের মধ্যেঃ

  • Efficiency %
  • Defect Rate
  • Behaviour Feedback

Fail করলে দ্রুত Replacement Plan 

মনে রাখবেনঃ

Blue-collar hiring মানে CV Screening নয়, এটা হলো “Right Skill, Right Line, Right Time”

একজন ভুল অপারেটর শুধু নিজের কাজ খারাপ করে না — সে পুরো লাইনের Rhythm নষ্ট করে দেয়

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url