European Flax™ সার্টিফিকেশন এর বিস্তারিত
European Flax™ সার্টিফিকেশন basically এক ধরনের “গুণমান ও ট্রেসিবিলিটি সার্টিফিকেট”, যা প্রমাণ করে – পণ্যটি ইউরোপের লিনেন বা ফ্ল্যাক্স ফাইবার দিয়ে তৈরি, এবং সেটা পুরো সাপ্লাই চেইনে সঠিকভাবে ট্র্যাক করা যায়।
এই
সার্টিফিকেট মূলত লিনেন ফ্যাব্রিক বা গার্মেন্টস নিয়ে কাজ করা কোম্পানি ও
ব্র্যান্ডদের জন্য দরকার হয়। বিশেষ করে ফ্রান্স, বেলজিয়াম
এবং নেদারল্যান্ডস বেজড বায়ারদের জন্য এই সার্টিফিকেট
প্রয়োজন হয়।
বিশেষ
করে ইউরোপীয় বায়ার যেমন — Mango, Zara (Inditex), H&M,
C&A, Marks & Spencer, অথবা Linen House — এই সার্টিফিকেশনকে প্রাধান্য দেয়।
কে এই অডিট করে
European Flax™ সার্টিফিকেশন
অডিট করে Bureau Veritas (BV) — এটা ইউরোপে স্বীকৃত অডিট
ফার্ম। তারা কোম্পানির ডকুমেন্ট, ট্রেসিবিলিটি, প্রোডাকশন প্রক্রিয়া, এবং সাপ্লাই চেইন রেকর্ড
দেখে মূল্যায়ন করে।
অডিটের সময়কাল
পুরো প্রক্রিয়াটা সাধারণত ৩ থেকে ৪
মাস সময় নেয় —
- আবেদন
- ডকুমেন্ট পর্যালোচনা
- অডিট (অনসাইট বা অনলাইন)
- রিপোর্ট ও সার্টিফিকেট ইস্যু
প্রথম অডিট শেষ হলে, প্রতি বছর একবার Surveillance
Audit (Follow-up Audit) হয়।
এর মানে, সার্টিফিকেট পেয়ে গেলেও প্রতি বছর
রিভিউ হয় — কোম্পানি মান বজায় রাখছে কি না, তা দেখার জন্য।
সার্টিফিকেটের মেয়াদ
সার্টিফিকেটের মেয়াদ সাধারণত ৩ বছর।
তবে প্রতি বছর Surveillance Audit পাস করতে হয়।
যদি কোনো সমস্যা পাওয়া যায়, সেটি ৯০ দিনের মধ্যে ঠিক না করলে
সার্টিফিকেট সাসপেন্ড হতে পারে।
খরচ কতো হয়
এই সার্টিফিকেশনের খরচ কোম্পানির
সাইজ ও কাজের ধরণ অনুযায়ী ভিন্ন হয়।
বাংলাদেশের একটি মাঝারি সাইজের
গার্মেন্টস বা ফ্যাব্রিক ইউনিটের জন্য আনুমানিক €1,800
– €2,500 (প্রায় ২.৩ থেকে ৩ লাখ টাকা) এর মধ্যে পুরো প্রক্রিয়া
শেষ করা যায়।
তবে অতিরিক্ত সাইট বা সাবকন্ট্রাক্টর
থাকলে কিছুটা বাড়তে পারে।
CoC (Certificate of Conformity)
অডিট পাস করলে Bureau Veritas থেকে একটি Certificate
of Conformity (CoC) পাওয়া যায়, যা
প্রমাণ করে আপনার প্রতিষ্ঠান European Flax™ স্ট্যান্ডার্ড
মেনে চলছে।
এই CoC-ই মূলত ক্রেতাদের দেখানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট।
এই সার্টিফিকেশন ইউরোপীয় ক্রেতাদের
কাছে আপনার কোম্পানির বিশ্বাসযোগ্যতা অনেক বাড়িয়ে দেয়।
শুধু সার্টিফিকেট নয়, এটি একটি ব্র্যান্ড ভ্যালু — যা
গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনার নামকে আরও একধাপ উপরে নিয়ে যেতে পারে।
পণ্যের কম্পোজিশন
মৌলিক শর্তাবলী:
·
লিনেন
কন্টেন্ট ১০০% European Flax™ সার্টিফাইড হতে হবে
·
পণ্যে
কমপক্ষে ৫০% লিনেন থাকতে হবে
·
সর্বোচ্চ
৫০% অন্যান্য ধরনের তন্তু মিশ্রণ করা যাবে
·
অন্য
ধরনের লিনেনের সাথে মিশ্রণ নিষিদ্ধ
মাল্টি-পার্ট পণ্যের জন্য:
·
প্রতিটি
অংশে কমপক্ষে ৫০% লিনেন
·
কমপক্ষে
একটি অংশ পণ্যের মোট তন্তু কন্টেন্টের ৩০% এর বেশি হতে হবে
কম্পোজিশন টেস্ট:
·
বছরে
একবার ISO 20706-1 অনুযায়ী পরীক্ষা
·
স্পিনিং, উইভিং, নিটিং, টেকনিক্যাল
সেমি-প্রোডাক্ট উৎপাদনকারীদের জন্য বাধ্যতামূলক
·
অনুমোদিত
ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে
· কমপক্ষে ২ বছর নমুনা সংরক্ষণ (সুতা: ১৫ গ্রাম, কাপড়: ৫০×৫০ সেমি)