তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানে বৈষম্য, সহিংসতা ও হয়রানির অভিযোগ নিষ্পত্তি কমিটি প্রতিষ্ঠা ও সক্রিয়করণ গাইডলাইন (খসড়া) এর সংক্ষিপ্ত সারাংশ

ভূমিকা

এই গাইডলাইনটি তৈরি পোশাক কারখানায় নারী ও সকল কর্মীদের জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত কর্মপরিবেশ তৈরির জন্য প্রণীত। এটি Ethical Trading Initiative (ETI) এবং Better Work Bangladesh (BWB) এর যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে 

প্রধান উদ্দেশ্য

·        যৌন হয়রানি প্রতিরোধ, প্রতিকার ও নিরসনে কমিটি গঠন ও কার্যকর করা
·        যৌন নির্যাতন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি
·        নারীর জন্য নিরাপদ কর্ম পরিবেশ প্রদান
·        অভিযোগ দ্রুত আমলে নেওয়া ও সমাধান করা 

আইনি ভিত্তি

·        বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধনী-২০২৫)
·        বাংলাদেশ শ্রম বিধি-২০১৫ (সংশোধনী-২০২২)
·        বাংলাদেশ হাইকোর্ট নির্দেশনা-২০০৯
·        আইএলও কনভেনশন-১৯০ 

কমিটির গঠনপ্রনালী

·        কমিটিতে ৫ জন সদস্য থাকবে

·        কমিটি প্রধান হবেন একজন নারী

·        সংখ্যাগরিষ্ঠ নারী প্রতিনিধি থাকবেন

·        ২ জন সদস্য জেন্ডার ও যৌন নির্যাতন বিষয়ক কাজ করে এমন বাইরের প্রতিষ্ঠান থেকে

·        এজিএম/জিএমএইচআর, এডমিন, কমপ্লায়েন্স

·        শ্রমিক প্রতিনিধি 

যৌন হয়রানির সংজ্ঞা (শ্রম আইন অনুযায়ী)

১. অনাকাঙ্ক্ষিত যৌন আবেদনমূলক আচরণ

২. প্রাতিষ্ঠানিক এবং পেশাগত ক্ষমতা ব্যবহার করে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা

৩. যৌন-নিপীড়নমূলক উক্তি

৪. পর্নোগ্রাফি দেখানো

৫. যৌন আবেদনমূলক মন্তব্য বা ভঙ্গি

৬. অশালীন ভঙ্গি, ভাষা বা মন্তব্য

৭. চিঠি, টেলিফোন, মোবাইল, ছবি, কার্টুন, চেয়ার, টেবিল, নোটিশ বোর্ড, অফিস, কারখানার দেওয়াল বা এসএমএস-এ যৌন ইঙ্গিতমূলক কিছু লেখা

৮. ব্ল্যাকমেইল বা চরিত্র হননের উদ্দেশ্যে ছবি/ভিডিও ধারণ

৯. প্রেম নিবেদন করে প্রত্যাখ্যানের কারণে হুমকি দেওয়া

১০. ভয় দেখিয়ে বা প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন

১১. "কুইড প্রো কো হয়রানি" অর্থাৎ যৌন প্রকৃতির ডে কোন শারিরীক, মৌখিক বা অমৌখিক আচরণ 

অভিযোগ দাখিলের পদ্ধতি

অভিযোগ করা যাবেঃ

·        সরাসরি নিজে

·        বন্ধু বা আইনজীবীর মাধ্যমে

·        শ্রমিক প্রতিনিধির মাধ্যমে

·        অভিযোগ বক্স/চিঠিমাধ্যমে

·        হটলাইনে 

সময়সীমাঃ ঘটনার ৩০ কার্যদিবসের মধ্যে (প্রয়োজনে বাড়ানো যাবে) 

অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া

দুই ধরনের প্রক্রিয়ায় অভিযোগ নিষ্পতি করা যাবেঃ

১. অনানুষ্ঠানিক প্রক্রিয়াঃ

·        লঘু হয়রানির ক্ষেত্রে

·        উভয় পক্ষের সম্মতিতে

·        দ্রুত সমাধান

·        মৌখিক সতর্কীকরণ

২. আনুষ্ঠানিক প্রক্রিয়াঃ

·        গুরুতর ক্ষেত্রে

·        লিখিত অভিযোগ

·        তদন্ত কমিটি গঠন

·        ৩০ দিনের মধ্যে তদন্ত (প্রয়োজনে আরও ৩০ দিন)

·        শাস্তিমূলক ব্যবস্থা 

ভুক্তভোগী কেন্দ্রিক নীতিমালার ৭টি নীতি

১. সম্মান প্রদর্শন

২. বৈষম্যহীনতা

৩. নিরাপত্তা নিশ্চিতকরণ

৪. গোপনীয়তা রক্ষা

৫. সম্মতি জ্ঞাপন

৬. সমর্থন দান

৭. প্রতিরোধ ব্যবস্থা 

কমিটির প্রধান দায়িত্ব

·        অভিযোগ গ্রহণ ও তদন্ত করা

·        জিরো টলারেন্স নীতি অনুসরণ

·        গোপনীয়তা রক্ষা করা

·        প্রতি ২ মাসে নিয়মিত মিটিং করা

·        বার্ষিক প্রতিবেদন তৈরি করা

·        সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা 

প্রতিরোধমূলক কার্যক্রম

·        নীতিমালা প্রণয়ন ও প্রচার

·        ঝুঁকি নিরূপণ করা

·        প্রশিক্ষণ প্রদান

·        সচেতনতা বৃদ্ধি কর্মসূচি

·        পোস্টার, ব্যানার, লিফলেট বিতরণ

·        পিএ সিস্টেমে প্রচার

·        আন্তর্জাতিক নারী দিবস ও UN ১৬ Days পালন 

শাস্তির বিধান

·        শ্রম আইন অনুযায়ী ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা জরিমানা

·        অভিযুক্তকে সাময়িক বরখাস্ত

·        চাকরিচ্যুতি

·        ফৌজদারি মামলা (প্রযোজ্য ক্ষেত্রে) 

কেইস ম্যানেজমেন্ট

৬টি ধাপ অনুসরন করুনঃ

১. কুশল বিনিময় ও সম্পর্ক স্থাপন

২. মূল্যায়ন

৩. কর্ম পরিকল্পনা

৪. পরিকল্পনা বাস্তবায়ন

৫. ফলো-আপ

৬. কেইস পরিসমাপ্তি 

জরুরী হেল্পলাইন নম্বরসমূহ

·        ১০৯ - নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ

·        ৯৯৯ - জাতীয় জরুরি সেবা

·        ১৬৪৩০ - আইনগত সহায়তা

·        ৩৩৩ - নাগরিক সেবা

·        ১০৯২১ - নারী নির্যাতন বিষয়ক জাতীয় হেল্পলাইন 

গুরুত্বপূর্ণ বিষয়

·        কমিটি স্বাধীনভাবে কাজ করবে

·        অভিযোগকারীর বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক আচরণ করা যাবে না

·        সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখতে হবে

·        ভুক্তভোগীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে

·        নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম চালাতে হবে 

এই গাইডলাইনটি একটি "লাইভ ডকুমেন্ট" হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন করা যাবেএই গাইডলাইনের মূলকপিটি সংযুক্তGuideline করা হলো।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url