সাপ্তাহিক ছুটি ও ছুটির দিনে কাজ করলে তার ক্ষতিপূরণ সংক্রান্ত আইন ও বাস্তবায়ন নির্দেশিকা

শ্রমিকের সাপ্তাহিক ছুটি একটি বাধ্যতামূলক অধিকার। অনেক প্রতিষ্ঠান ঈদের আগে বা পরে সাপ্তাহিক ছুটির দিন কাজ করিয়ে নিয়ে তা উৎসব ছুটির সাথে যোগ করে সমন্বয় করে থাকে। উৎসব ছুটির সাথে যোগ না করেও সাপ্তাহিক ছুটির দিন কাজ করানো যায়, ক্ষতিপূরণমূলক ছুটি প্রদানের মাধ্যমে। জেনে নিই সাপ্তাহিক ছুটির বিষয়ে আইন ও বিধিতে কি বলে?

১. সাপ্তাহিক ছুটির বিধান (ধারা ১০)

কারখানা ও শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রতি সপ্তাহে পূর্ণ বেতনে ১ (এক) দিন ছুটি দিতে হবে।

২. ক্ষতিপূরণমূলক সাপ্তাহিক ছুটি (ধারা ১০৪ ও বিধি ১০১)

ক্ষতিপূরণমূলক ছুটিঃ যদি বিশেষ প্রয়োজনে কোনো শ্রমিককে সাপ্তাহিক ছুটির দিনে কাজ করাতে হয়, তবে তাকে ক্ষতিপূরণমূলক ছুটি দিতে হবে।

ছুটির সময়সীমাঃ সাপ্তাহিক ছুটির দিন কাজ করালে শ্রমিককে পরবর্তী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে সমসংখ্যক ছুটি মঞ্জুর করতে হবে।

টানা কাজের সীমাবদ্ধতাঃ সাপ্তাহিক ছুটি প্রদান না করে কোনো শ্রমিককে দিয়ে টানা ১০ (দশ) দিনের বেশি কাজ করানো যাবে না।

৩. বিশেষ বিধান ও উৎসব ছুটির সাথে সমন্বয়

শ্রমিক চাইলে তার সাপ্তাহিক ছুটির দিনে কাজ করে পরে উৎসব ছুটির সাথে ভোগ করতে পারেন। এক্ষেত্রে ওই দিনের কাজের জন্য তিনি কোনো অধিকাল ভাতা (Overtime) পাবেন না।

৪. চাকরি অবসান হলেঃ যদি পাওনা ছুটি ভোগ করার আগেই শ্রমিকের চাকরির অবসান ঘটে, তবে মালিককে ওই অব্যবহৃত ছুটির জন্য পূর্ণ মজুরি পরিশোধ করতে হবে। এক্ষেত্রে মোট মজুরীকে ৩০ দিয়ে ভাগ করে ১দিনের মজুরি বাহির করতে হবে।

উদাহরণঃ

আলম কোন প্রতিষ্ঠানে সিনিয়র অপারেটর হিসাবে কাজ করেন। তার মাসিক বেতন ১৫,০৩৫ টাকা। তিনি ঈদ-উল-ফিতরের আগে ২দিন সাপ্তাহিক ছুটির দিন কাজ করেন, যাহা ঈদের ছুটির সাথে সমন্বয় করার কথা। কিন্তু তিনি ছুটিতে যাবার পূর্বেই চাকুরী ত্যাগ করেন। এক্ষেত্রে অব্যবহৃত ছুটির জন্য তার পাওনা হবেঃ

এক দিনের মজুরি নির্ধারণের সূত্রঃ এক দিনের মজুরি হিসাব করার জন্য মোট মাসিক মজুরিকে ৩০ দ্বারা ভাগ করতে হয়।

  • আলমের মাসিক বেতনঃ ১৫,০৩৫ টাকা
  • এক দিনের মজুরি = ১৫,০৩৫ ÷ ৩০ = ৫০০ টাকা (প্রায়)

পাওনা টাকার হিসাবঃ আলম ২ দিন সাপ্তাহিক ছুটির দিনে কাজ করেছেন, যা তিনি ছুটি হিসেবে ভোগ করতে পারেননি

  • অব্যবহৃত ছুটির সংখ্যাঃ ২ দিন
  • মোট পাওনা টাকা = (এক দিনের মজুরি × ২ দিন)
  • অর্থাৎ, ৫০০ × ২ = ,০০০ টাকা

চাকরি ত্যাগের সময় আলম তার পাওনা অন্যান্য সুবিধাদির সাথে এই অব্যবহৃত ২ দিনের সাপ্তাহিক ছুটির বিপরীতে ,০০০ টাকা নগদ মজুরি হিসেবে পাবেন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url