উৎসব ছুটির সময় কাজ করানোর ক্ষতিপূরণ

শ্রম আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিকের জন্য বছরে নির্দিষ্ট সংখ্যক উৎসব ছুটি পাওয়া একটি আইনি অধিকার কিন্তু উৎসব ছুটির সময় অনেক কারখানায় কাজ করানো হয়। বিশেষ করে নিরাপত্তা প্রহরীদের এ সময় ছুটি দেওয়া সম্ভব হয় না।  তাই আমাদের জানা উচিত উৎসব ছুটির সময় কাজ করালে কি ক্ষতিপূরণ দিতে হবেঃ

১. উৎসব ছুটির সংখ্যা ও নির্ধারণ

  • প্রত্যেক শ্রমিককে প্রতি ক্যালেন্ডার বছরে নূন্যতম ১৩ (তেরো) দিন মজুরিসহ উৎসব ছুটি দিতে হবে
  • মালিক বছরের শুরুতে (৩১ ডিসেম্বরের মধ্যে পরবর্তী বছরের জন্য) শ্রমিক প্রতিনিধি বা অংশগ্রহণকারী কমিটির সাথে আলোচনা করে এই ছুটির তালিকা নির্ধারণ করবে।
  • নির্ধারিত ছুটির তালিকা নোটিশ বোর্ডে টাঙিয়ে দিতে হবে এবং এর একটি কপি সংশ্লিষ্ট পরিদর্শকের কাছে পাঠাতে হবে

২. উৎসব ছুটির দিনে কাজ করানো হলে ক্ষতিপূরণ

যদি জরুরি প্রয়োজনে কোনো শ্রমিককে উৎসব ছুটির দিনে কাজ করতে বলা হয়, তবে তিনি নিচের সুবিধাগুলো পাবেনঃ

  • বিকল্প ছুটিঃ ওই দিন কাজ করার পরিবর্তে তাকে পরবর্তীতে ১ (এক) দিনের বিকল্প ছুটি দিতে হবে
  • অতিরিক্ত মজুরিঃ ছুটির দিন কাজ করার জন্য তাকে ১ দিন বিকল্প ছুটি  ২ (দুই) দিনের ক্ষতিপূরণমূলক মজুরি প্রদান করতে হবে। অর্থাৎ, উৎসবের দিনে কাজ করলে তিনি মোট ৩ দিনের মজুরির সমপরিমাণ সুবিধা পাবেন।

৩. ক্ষতিপূরণমূলক মজুরি গণনার পদ্ধতি

উৎসব ছুটির দিনে কাজ করলে 'এক দিনের মজুরি' কীভাবে হিসাব করা হবে, তার একটি গাণিতিক নিয়ম বিধি ১১০(৫)-এ দেওয়া হয়েছেঃ

  • মূল মজুরীকে ৩০ দিয়ে ভাগ করলে যা আসবে, সেটিই হবে তার এক দিনের ক্ষতিপূরণমূলক মজুরি
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url