Salary Budget: শুধু বেতন নয়, একটি প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলার ভিত্তি
“লোকসংখ্যা ঠিক আছে, তবু খরচ কেন নিয়ন্ত্রণে আসছে না?”
এই প্রশ্নটি HR এর লোকজন জীবনে অসংখ্যবার শুনেছে। প্রায় সব ক্ষেত্রেই উত্তর একটাই - Salary Budget সঠিকভাবে পরিকল্পনা করা হয়নি।
Salary Budget ভুল হলে—
- HR
সবসময় চাপের মধ্যে থাকবে
- Management
HR-এর উপর আস্থা হারাবে
- Profit
margin নষ্ট হবে
- HR
সিদ্ধান্ত নিতে সমস্যা হবে
Salary Budget কী?
Salary Budget মানে হলো একটি নির্দিষ্ট সময়ের (মাস/বছর) জন্য, কর্মীদের
বেতন ও সংশ্লিষ্ট খরচ, পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারণ করা।
📌 Salary Budget ≠ শুধু Gross Salary
📌 Salary Budget = Total Salary-related
Cost Plan
Salary Budget কেন এত গুরুত্বপূর্ণ?
কারণ-
- Salary
& Wages হলো সবচেয়ে বড় recurring cost
- সামান্য ভুল মানেই বড় আর্থিক ক্ষতি
একটি
ভালো Salary
Budget HR-কে সাহায্য করেঃ
✔ Manpower cost নিয়ন্ত্রণে
✔ OT dependency কমাতে
✔ Recruitment সিদ্ধান্ত
নিতে
✔ Management-এর ভাষায় কথা বলতে
Salary Budget-এর প্রধান উপাদান (Key Components)
1. Basic Salary &
Allowances
- Basic
- House
Rent
- Medical
- Conveyance
/ Other Allowance
📌 Salary Structure ভুল হলে Budget-ও ভুল হবে।
2. Overtime (OT) Cost
Factory-তে OT হলো সবচেয়ে
Unpredictable
Cost।
⚠️
যদি OT নিয়মিত বাজেট ছাড়িয়ে যায়—
ধরে নিবেন কোথাও Manpower বা Skill Planning এ ভুল আছে।
3.Increment &
Adjustment
- Annual
Increment
- Promotion
Adjustment
📌 এগুলো আগে থেকে Budget-এ না ধরলে
HR বিপদে পড়ে।
4. New Hiring &
Replacement Cost
- নতুন লোকের বেতন
- Replacement
delay cost
5. Statutory &
Mandatory Salary-linked Cost
- Festival
Bonus
- Leave
Encashment
- Other
legally linked payments
- Maternity Payment
📌 অনেক HR এগুলো আলাদা ভাবে না ধরেই
বাজেট করে—এটাই বড় ভুল।
Step-by-Step: Salary
Budget কীভাবে করবেন (Factory HR Perspective)
✅ Step 1: Business & Production Plan বোঝা
Salary Budget কখনোই HR
Desk থেকে শুরু হবে না।
HR জানতে
হবেঃ
- Order
volume
- Peak
season
- Production
capacity plan
📌 Production বুঝতে না পারলে Salary Budget অনুমান হয়ে যাবে।
✅ Step 2: Existing Manpower Analysis
HR দেখবেঃ
- On-roll
manpower
- Grade-wise
salary
- Department-wise
cost
📌 সব লোক সমান খরচ নয়—এই বাস্তবতা বুঝতে হবে।
✅ Step 3: Skill-based Cost Planning
একজন Skilled কর্মীঃ
- বেশি বেতন
- কিন্তু বেশি Output
একজন Unskilled কর্মীঃ
- কম বেতন
- কিন্তু OT ও Defect
বাড়ায়
📌 Salary Budget-এ Skill Mix না
ধরলে Cost
Control সম্ভব না।
✅ Step 4: OT Trend Analysis
বুঝতে হবে-
- OT
কেন বাড়ছে?
- লোক কম, না দক্ষতা কম?
📌 OT Control মানেই Salary Budget Control।
✅ Step 5: Increment & Growth Provision
ভালো HR সবসময়
ধরবেঃ
- Annual
increment
- High
performer retention
📌 Increment না ধরলে Budget পরে ভেঙে পড়ে।
✅ Step 6: Monthly vs Annual View
Salary Budget হতে হবে—
- Annual
plan
- কিন্তু Monthly control সহ
📌 শুধু Annual Budget করলে মাসিক
হিসাব মিলবে না।
HR কোথায় সবচেয়ে বেশি ভুল হয়?
❌
Salary Budget = Headcount × Avg Salary
❌ OT-কে স্বাভাবিক ধরে নেওয়া
❌ Increment হিসাবে না রাখা
❌ Budget vs Actual review না করা
মনে রাখবেনঃ
- Salary
Budget HR-কে Cost Controller বানাবে
- ভুল Salary Budget মানেই Profit
Risk
- সঠিক Budget HR-কে Strategic Partner করবে