Coaching: শুধু নিয়ম নয়, মানুষ গড়ে তোলাই আসল HR
“HR যদি শুধু নিয়ম দেখায়, মানুষ দূরে সরে যায়। আর HR যদি কোচিং করে, মানুষ বদলায়।”
HR-এর ভূমিকা শুধু নিয়োগ, বেতন বা শাস্তি
নয়—
মানুষকে গাইড করা, শেখানো ও বড়
করে তোলা।
HR Coacher মানে কী?
HR Coacher মানে—
- কাউকে আদেশ দেওয়া না
- সমস্যা সমাধান নিজে করে দেওয়া না
বরং—
প্রশ্ন
করে ভাবতে শেখানো, শক্তি (Strength)
চিনিয়ে
দেওয়া, উন্নতির পথ দেখানো
কেন HR-কে Coacher হতে হয়?
কারণ—
- Supervisor ঠিকমতো
লিড করতে জানে না
- কর্মী জানে না সে কোথায় ভুল করছে
- সমস্যা বারবার ফিরে আসে
📌 কোচিং ছাড়া HR সবসময় Firefighting
করে।
HR কীভাবে Coacher-এর ভূমিকা পালন করে
1️⃣ আগে শুনুন (Listen First)
কোচিং শুরু হয় শোনা দিয়ে, বলা দিয়ে না।
উদাহরণঃ
একজন
Supervisor বলছেঃ
“আমার টিম কাজ করছে না”
HR Coach প্রশ্ন করবেঃ
“আপনি কীভাবে তাদের গাইড করেন?”
📌 শিক্ষা: শোনা মানেই অর্ধেক সমাধান।
2️⃣ সমস্যা নয়, কারণ ধরুন
HR Coach কখনোই শুধু Surface Problem দেখে না।
উদাহরণঃ
সমস্যাঃ Worker slow
কারণ
হতে পারেঃ
- Training নেই
- ভুল জায়গায় বসানো
- Supervisor
communication দুর্বল
📌 Coaching মানে Root Cause ধরা।
3️⃣ সমাধান বলে দেবেন
না—ভাবতে সাহায্য করুন
HR এখানে সবচেয়ে বেশি ভুল করে।
❌ “এভাবে করবেন” না বলে বলুন
✅ “আপনি কীভাবে
করলে ভালো হতো বলে মনে করেন?”
📌 যখন মানুষ নিজে সমাধান ভাবে, সে সেটার মালিক হয়।
4️⃣ শক্তি (Strength) চিনিয়ে দিন
HR Coach দুর্বলতা নয়, আগে শক্তি খোঁজে।
উদাহরণঃ
একজন
কর্মী কাজে দুর্বল, কিন্তু সে discipline মেনে চলে।
HR Coach বলবেঃ
“আপনি নিয়ম মানেন—এটা আপনার বড় শক্তি। চলুন স্কিলটা একটু
উন্নত করি।”
📌 Confidence ছাড়া উন্নতি হয় না।
5️⃣ ছোট লক্ষ্য সেট করুন
HR Coach বড় পরিবর্তন একদিনে চায়
না।
উদাহরণঃ
❌ “তুমি একদম ঠিক
হয়ে যাও” না বলে বলুন
✅ “আগামী ৭ দিনে
এই একটায় ফোকাস করি”
📌 Small Win = Motivation।
6️⃣ Follow-up করুন (সবচেয়ে
গুরুত্বপূর্ণ)
Coaching একদিনের কাজ না।
HR Coach জিজ্ঞেস করবেঃ
- “গত
সপ্তাহে কী হলো?”
- “কোথায়
আটকাল?”
📌 Follow-up না থাকলে Coaching কাজ করে না।
Coacher হওয়ার ৫টি Golden Rule
✔ কথা কম, প্রশ্ন বেশি
✔ সমাধান চাপাবেন
না
✔ মানুষকে সময়
দিন
✔ ছোট পরিবর্তনকে
মূল্য দিন
✔ বিশ্বাস তৈরি
করুন
শেষ কথা
একজন HR তখনই বড় হয়,
যখন
সে বলে না - “আমি ঠিক”
বরং জিজ্ঞেস করে - “আপনি কীভাবে আরও ভালো
হতে পারেন?”
📌 HR Coacher হলে—মানুষ বদলায়, কালচার বদলায়, ফল আসে।