Factory HR-এর দৈনন্দিন কাজঃ একদিনের HR কাজ দেখলে অবাক হবেন!

আপনি ভাবছেন HR সারাদিন ডেস্কে বসে ফাইল করে?

একদিন Factory HR-এর পাশে থাকলে এই ধারণা বদলে যাবে।”
Factory HR মানে—প্রতিদিন নতুন সমস্যা, নতুন সিদ্ধান্ত, নতুন চাপ

🌅 সকাল শুরু হয় Attendance দিয়ে

Factory HR-এর দিন শুরু হয় প্রোডাকশনের আগে

  • কে আসেনি
  • কে দেরি করেছে
  • কোন লাইনে লোক কম

বাস্তবতাঃ
এক লাইনে ৫ জন অনুপস্থিত মানেই—
👉 Production চাপ
👉 প্রোডাকশন এর লোকজনের ফোন
👉 HR-এর মাথায় বিকল্প পরিকল্পনা

🚪 Recruitment সবসময় চলমান

Factory HR-Recruitment কোনো নির্দিষ্ট কাজ না—
এটি দৈনন্দিন বাস্তবতা

  • আজ ২ জন দরকার
  • কাল ৩ জন ছেড়ে দিয়েছে
  • Gate-এ দাঁড়িয়ে Candidate দেখা

📌 Recruitment এখানে “Routine Work”, Special Task না

🧑‍🏭 Production আর Worker—দুই দিক সামলানো

Factory HR সবসময় মাঝখানে থাকে

  • Production বলেঃ “টার্গেট চাই”
  • Worker বলেঃOT কমাও”

বাস্তব কাজঃ
HR-কে শুনতে হয় দু’পক্ষের কথা, তারপর সমাধানের মাঝের পথ বের করতে হয়

📌 Factory HR = Mediator

📝 Worker Complaint Handling

দিনে অন্তত ৫–১০টি ছোট অভিযোগ আসবেই

  • OT সমস্যা
  • ছুটি
  • Supervisor আচরণ

বাস্তবতাঃ
একটি অভিযোগ আজ ignore করলে, কাল সেটি ২০ জনের সমস্যা হয়

📌 ছোট Complaint = বড় সমস্যার আগাম সংকেত

⚖️ Labour Law Compliance চাপ

Factory HR প্রতিদিন কাজ করে—

  • আইন
  • অডিট
  • ইন্সপেকশন নিয়ে

Attendance, OT, Leave – এর যে কোন এক জায়গায় ভুল মানেই HR প্রশ্নের মুখে পড়ে

📌 Factory HR = Risk Controller

🏃‍♂️ ফ্লোরে যাওয়া বাধ্যতামূলক

Desk HR Factory-তে চলে না যে HR-

  • লাইনে যায়
  • Worker-এর কথা শোনে
  • Supervisor-এর বাস্তবতা বোঝে

👉 সেই HR-ই সম্মান পায়

📌 Factory HR-এর চেয়ার হলো Factory Floor

🌙 দিনের শেষেও কাজ শেষ হয় না

দিন শেষে থাকে -

  • Report
  • Next day manpower চিন্তা
  • Pending complaint follow-up

Factory HR-এর কাজ ক্লক আউটের সাথে শেষ হয় না

🔑 Beginner HR-এর জন্য ৫টি বাস্তব শিক্ষা

✔ Attendance ভালো করে শিখুন
প্রতিদিন ফ্লোরে যান
✔ Supervisor কথা শুনুন, যাচাই করুন
✔ Complaint হালকা ভাবে নেবেন না
ধৈর্য ধরুন—Factory HR আপনাকে গড়ে তোলে

শেষ কথা (From Experience)

Factory HR কঠিন, চাপেরকিন্তু এখানেই আপনি শিখবেনঃ

  • মানুষ বোঝা
  • সিদ্ধান্ত নেওয়া
  • HR হিসেবে শক্ত হওয়া

📌 একদিনের Factory HR কাজ দেখলেই বোঝা যায়—HR সহজ পেশা না

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url