এন্ট্রি থেকে এক্সিকিউটিভঃ ম্যানুফ্যাকচারিংয়ে নিয়োগ প্রক্রিয়ার আধুনিক গাইডলাইন

"আপনি কি একজন কর্মীকে তার 'অতীত' দেখে নিয়োগ দিচ্ছেন, নাকি তার 'ভবিষ্যৎ' সম্ভাবনা দেখে? মনে রাখবেন, একজন ভুল অপারেটর আপনার প্রোডাকশন লাইন থামিয়ে দিতে পারে, কিন্তু একজন ভুল ম্যানেজার আপনার পুরো কোম্পানির কালচার নষ্ট করে দিতে পারে।"

১. এন্ট্রি লেভেল (অপারেটর, হেল্পার ও জুনিয়র স্টাফ)

এখানে আমাদের লক্ষ্য হলো 'Mass Hiring' বা গণ-নিয়োগের সময় কোয়ালিটি নিশ্চিত করা

  • হায়ারিং প্রসেসঃ সরাসরি টেকনিক্যাল টেস্ট বা 'মেশিন টেস্ট'কথা বলার চেয়ে হাত কত দ্রুত চলে, সেটিই এখানে মুখ্য
  • ইন্টারভিউ টেকনিকঃ এখানে ইন্টারভিউ হতে হবে ছোট এবং টু-দ্য-পয়েন্ট
    • প্রশ্নঃ "আগে কোন মেশিনে কাজ করেছেন?", "শিপ্ট ডিউটি বা ওভারটাইম করতে কোনো সমস্যা আছে?"
  • HR Head’s Note: এই লেভেলে 'Compliance' এবং 'Background Verification' (NID ও পূর্বের অভিজ্ঞতা যাচাই) সবচেয়ে জরুরি

২. মিড-লেভেল (এক্সিকিউটিভ, সুপারভাইজার ও সিনিয়র স্টাফ)

এরা হলো প্রতিষ্ঠানের মেরুদণ্ড। এখানে আমাদের দরকার 'Technical Competence' এবং 'Team Management'

  • হায়ারিং প্রসেসঃ সিভি স্ক্রিনিংয়ের পর অন্তত দুটি ধাপ—একটি টেকনিক্যাল ইন্টারভিউ (বিভাগীয় প্রধানের সাথে) এবং একটি এইচআর ইন্টারভিউ
  • ইন্টারভিউ টেকনিকঃ এখানে STAR Method (Situation, Task, Action, Result) ব্যবহার করুন
    • প্রশ্নঃ "এমন একটি সময়ের কথা বলুন যখন প্রোডাকশন টার্গেট পিছিয়ে ছিল এবং আপনি সেটি কীভাবে রিকভার করেছেন?"
  • HR Head’s Note: তাদের 'Problem Solving' ক্ষমতা এবং চাপের মুখে কাজ করার মানসিকতা যাচাই করুন

৩. ম্যানেজারিয়াল লেভেল (ম্যানেজার, এইচওডি ও সি-লেভেল)

এখানে আমরা খুঁজি 'Strategic Thinkers'যারা কেবল কাজ করে না, কাজ করিয়ে নিতে জানে

  • হায়ারিং প্রসেসঃ প্যানেল ইন্টারভিউ এবং ক্ষেত্রবিশেষে 'Psychometric Test' বা 'Case Study' সমাধান
  • ইন্টারভিউ টেকনিকঃ এখানে Behavioral Interviewing-এ জোর দিন
    • প্রশ্নঃ "আপনার লিডারশিপ স্টাইল কী? আপনি কীভাবে আপনার টিমের কনফ্লিক্ট বা দ্বন্দ্ব নিরসন করেন?" বা "আগামী ৩ বছরে এই ডিপার্টমেন্টকে আপনি কোথায় দেখতে চান?"
  • HR Head’s Note: এদের ক্ষেত্রে 'Cultural Fit' সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোম্পানি ভিশনের সাথে তাদের চিন্তা মেলে কিনা, তা গুরুত্ব দিয়ে দেখুন

ইন্টারভিউ নেওয়ার ৩টি গোল্ডেন রুল (For HR Professionals):

  1. Prepare Before They Enter: প্রার্থীর সিভি না পড়ে কখনোই ইন্টারভিউ রুমে ঢুকবেন না। এটি অপেশাদারিত্ব
  2. 80/20 Rule: ২০% সময় আপনি প্রশ্ন করবেন, ৮০% সময় প্রার্থীকে কথা বলতে দিন। শুনুন তিনি কীভাবে কথা বলছেন
  3. No Bias: আঞ্চলিকতা, ধর্ম বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে কেবল যোগ্যতাকে মূল্যায়ন করুন

মনে রাখবেনঃ

ম্যানেজারিয়াল নিয়োগের সময় প্রার্থীর 'ইমোশনাল ইন্টেলিজেন্স' (EQ) পরিমাপ করুন। টেকনিক্যাল স্কিল হয়তো তাকে দরজা পর্যন্ত আনবে, কিন্তু তার EQ-ই নির্ধারণ করবে তিনি প্রতিষ্ঠানে কতদিন সফলভাবে টিকে থাকবেন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url