Factory HR-এ Authority কীভাবে তৈরি করবেন

ভয়ে মানুষ চুপ থাকে—বিশ্বাসে মানুষ পাশে দাঁড়ায়।”

Factory HR-Authority মানে গলা উঁচু করা, শাস্তি দেখানো বা ক্ষমতা জাহির করা নয়
👉 Authority মানে কথা মানে—কারণ মানুষ আপনাকে বিশ্বাস করে

১. নিয়মের আগে ন্যায্যতা দেখান

Factory HR-এ শুধু “Policy অনুযায়ী চলব” বললে কাজ হয় না
মানুষ আগে দেখে—আপনি ন্যায্য কিনা

উদাহরণঃ
একই ভুলে দু’জনকে দু’রকম আচরণ করলে Authority ভাঙে
একই নিয়ম, একই সিদ্ধান্ত—সবাই বুঝে নেয় HR fair

📌 Fairness = Authority-এর ভিত্তি

২. কথা রাখতে চেষ্টা করুন

HR যদি কথা রাখে, বিশ্বাস তৈরি হয়

উদাহরণঃ
বললেন—“কাল জানাবো”কালই জানাবেন - সমাধান হোক বা না হোক

📌 Follow-through না থাকলে Authority থাকে না

৩. ফ্লোরে উপস্থিত থাকুন

Desk থেকে Authority আসে না—ফ্লোর থেকে আসে

উদাহরণঃ
HR লাইনে গিয়ে সমস্যা নিজে দেখে বললে - Supervisor Worker দু’পক্ষই গুরুত্ব দেয়

📌 Presence = Credibility

৪. শুনুন—তারপর সিদ্ধান্ত নিন

ভালো HR আগে শোনে, পরে বলে

উদাহরণঃ
Worker অভিযোগ করছে, Supervisor বিরক্ত -
HR দু’পক্ষের কথাই শোনে, তারপর সিদ্ধান্ত দেয়

📌 শোনা মানে দুর্বলতা না—এটাই শক্তি

৫. “না” বলুন—কিন্তু যুক্তি দিয়ে

সব কথায় “হ্যাঁ” বললে HR দুর্বল হয়,
সব কথায় “না” বললে HR কঠোর হয়

সঠিক পথঃ
❌ “এটা হবে না” এভাবে না বলে বলুন
✅ “এই কারণে এটা সম্ভব না—এই বিকল্পটা করি”

📌 Reasoned ‘No’ = Respect

৬. ভুল হলে স্বীকার করুন

Authority মানে কখনো ভুল না করা নয়ভুল হলে স্বীকার করার সাহস থাকা দরকার।

উদাহরণঃ
Payroll ভুল—HR বলে, “ভুল হয়েছে, ঠিক করছি।”
বিশ্বাস বাড়ে, ভয় কমে

📌 Honesty builds Authority.

৭. কাউকে সবার সামনে ছোট করবেন না

Worker বা Supervisor—কাউকেই নয়

উদাহরণঃ
ভুল থাকলে বলুন—“আলাদা করে কথা বলি।”

📌 সম্মান দিলে Authority টেকে

🔑 Beginner HR-এর ৫টি Golden Rule

ন্যায্য থাকুন
কথা রাখুন
ফ্লোরে থাকুন
যুক্তি দিন
সম্মান বজায় রাখুন

শেষ কথাঃ

Factory HR-এ সত্যিকারের Authority আসে-ভয় থেকে নয়, বিশ্বাস থেকে

যেদিন Worker বলবে - “HR আছে, ঠিক হবে”
সেদিন বুঝবেন, আপনার Authority তৈরি হয়েছে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url