JD লেখার কৌশল
“JD যদি copy-paste করেন, সমস্যা employee-র না—HR-এর।”
কারণ
JD (Job Description) শুধু একটি কাগজ
না—
👉 এটি নিয়োগ, পারফরম্যান্স, দায়িত্ব ও জব
জাস্টিফিকেশনের ভিত্তি।
JD কেন এত গুরুত্বপূর্ণ?
একটি ভালো JD না থাকলে—
- ভুল লোক নিয়োগ হয়
- দায়িত্ব নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়
- Performance
মাপা যায় না
📌 JD = Expectation Clear করার টুল।
🔴 Copy-Paste JD করলে HR কোথায় দুর্বল হয়?
- বাস্তব কাজের সাথে মিল থাকে না
- Supervisor বলেঃ “এটা তো আমাদের কাজ না”
- Employee বলেঃ “JD-তে এটা
লেখা নেই”
📌 Copy-paste JD মানে ভবিষ্যতের
ঝামেলা।
🟢 ভালো JD লেখার ৭টি বাস্তব কৌশল
1️⃣ আগে কাজটা বুঝুন (Desk থেকে না, ফ্লোর থেকে)
JD লেখার আগে প্রশ্ন করুন—
- লোকটা প্রতিদিন কী কাজ করে?
- কার সাথে কাজ করে?
- কোন চাপ থাকে?
উদাহরণঃ
Factory Supervisor JD লিখতে গেলে—
লাইন
দেখে না লিখলে JD হবে ভুল।
2️⃣ পদ নয়, কাজ দিয়ে শুরু করুন
❌ “Supervisor দায়িত্ব পালন করবেন”
✅ “লাইন অনুযায়ী
দৈনিক উৎপাদন পরিকল্পনা বাস্তবায়ন করবেন”
📌 Action verb ব্যবহার করুন।
3️⃣ ৫–৭টি Core Responsibility রাখুন
JD লম্বা করলে পরিষ্কার হয় না।
ভালো JD = কম কিন্তু গুরুত্বপূর্ণ
কাজ।
4️⃣ ‘Others as assigned’ বেশি ব্যবহার
করবেন না
এটি HR-এর সবচেয়ে বড় ভুল।
📌 জরুরি হলে ১ লাইনে রাখুন, পুরো JD-র ৩০% না।
5️⃣ Accountability স্পষ্ট করুন
- কাকে রিপোর্ট করবে
- কার কাজের ফলাফলের জন্য দায়ী
📌 Accountability ছাড়া JD দুর্বল।
6️⃣ Skill ও Behaviour আলাদা করে লিখুন
- Skill: কী জানে
- Behaviour: কীভাবে
কাজ করে
উদাহরণঃ
Skill: Sewing line handling
Behaviour: চাপের মধ্যে শান্ত থাকা
7️⃣ Supervisor-কে Review করান
JD HR একা লিখবে না।
📌 HR + Line Manager = Strong JD
মনে রাখবেনঃ
JD ভালো হলে—
- নিয়োগ সহজ
- মানুষ সঠিক
- HR শক্ত
📌 JD copy-paste করলে HR দুর্বল হয়, আর
বাস্তব JD লিখলে HR সম্মান পায়।