Increment & Promotion Matrix: কেন এটি অপরিহার্য?
"Increment যদি বোঝানো না
যায়, promotion যদি ন্যায্য না
হয়— কর্মীর মনোবল ভেঙে পড়ে। এটা এড়ানো মুশকিল নয়।"
Increment আর promotion কিন্তু আলাদা দুটি
সিদ্ধান্ত নয়। বরং, এগুলো performance appraisal-এর সরাসরি ফলাফল।
কিন্তু প্রশ্ন হলো— কীভাবে এই যুক্তিটি কাজে লাগানো যায়?
Appraisal-linked Matrix কেন দরকার?
Matrix না থাকলে সমস্যাগুলো
প্রায় স্বয়ংক্রিয়। একজন কর্মী হয়তো ভাবেন, "ও বেশি পেল,
আমি
কম পেলাম"— এই অভিযোগ। Supervisor
bias ঢুকে যায়। HR-এর উপর চাপ
বাড়ে। সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।
Matrix থাকলে কিন্তু সবকিছু
পরিষ্কার হয়। সিদ্ধান্ত নেওয়ার পথ সহজ হয়ে যায়।
Matrix তৈরির ভিত্তি
এই কাঠামো কাজ করবে যদি
কিছু শর্ত পূরণ হয়।
·
প্রথমত,
JD-linked performance appraisal থাকতে হবে।
·
দ্বিতীয়ত,
KPI (60%) এবং behaviour/competency
(40%)— এই অনুপাতে মূল্যায়ন।
·
মোট স্কোর 100-এর ভিত্তিতে।
Increment Matrix (Appraisal-Linked)
Increment eligibility নির্ধারণ হয় appraisal score-এর ভিত্তিতে। 60 বা তার বেশি হলে increment eligible। 60-এর নিচে হলে কোনো increment নয়, PIP প্রয়োজন।
Increment percentage নির্ধারিত হয় performance category অনুযায়ী।
ü 85-100 স্কোরে excellent category— 10-12% increment,
fast-track talent হিসেবে চিহ্নিত।
ü 70-84 স্কোরে good category— 6-8% increment, normal
process।
ü 60-69 স্কোরে average— 3-4%, improvement focus।
ü
60-এর নিচে needs improvement— 0%, PIP এবং coaching।
তবে মনে রাখতে হবে, increment percentage নির্ধারণ হয় budget এবং cost control অনুযায়ী, নির্দিষ্ট range-এর মধ্যে।
Promotion Matrix (Appraisal-Linked)
Promotion কখনোই শুধু সময়ের
বিষয় নয়, বা শুধু খালি
পদের জন্য নয়।
Promotion eligibility জন্য কিছু শর্ত আছে। গত
দুই বছরের appraisal score কমপক্ষে 75 হতে হবে। Behavior এবং discipline
clean থাকতে হবে। পরবর্তী role-এর skill কমপক্ষে 70% match করতে হবে। এবং অবশ্যই vacancy বা business need থাকতে হবে।
Promotion decision matrix-এ performance score consistently good বা excellent হতে হবে। Skill readiness skill matrix অনুযায়ী match করতে হবে। Behavior-এ leadership এবং responsibility দেখা যায়। Experience-এ current role-এ ন্যূনতম সময় থাকা
চাই। Vacancy approved manpower
plan অনুযায়ী থাকতে হবে।
Promotion মানে readiness, need এবং performance— এই তিনের সমন্বয়।
Promotion vs Increment: HR Decision Guide
বিভিন্ন পরিস্থিতিতে HR-এর সিদ্ধান্ত ভিন্ন হতে পারে।
High performer কিন্তু কোনো vacancy নেই— তাহলে higher increment। Skill ready এবং vacancy আছে— promotion। Average performer— small increment। Poor performer— no increment এবং PIP।
Promotion না হলে HR-এর কাছে বিকল্প আছে— retention increment।
সাধারণ ভুলগুলো
কিছু ভুল বারবার দেখা
যায়। Promotion শুধু seniority অনুযায়ী— এই ভুল। Increment সবার জন্য flat percentage— এটাও ভুল। Behavior ignore করা। Matrix না দেখিয়ে সিদ্ধান্ত
নেওয়া।
যে প্রতিষ্ঠানে appraisal থেকে matrix, তারপর increment/promotion— এই ধারাবাহিকতা আছে, সেখানে কর্মী জানেন কী করলে বেতন বাড়বে। Senior জানেন কীভাবে প্রস্তাব
দিতে হবে। HR জানেন কীভাবে defend করতে হবে।
মনে রাখবেন,
Matrix থাকলে সিদ্ধান্ত নেওয়া
সহজ হয়। এটা কেবল একটি কাগজ নয়,
এটা একটি ন্যায্যতার কাঠামো।