HR কীভাবে Worker Complaint Handle করবেন?
“Worker Complaint ঠিকভাবে Handle না করলে ছোট সমস্যা বড় আগুন হয়ে যায়।”
Factory-তে Complaint
মানেই ঝামেলা নয়—
ভুলভাবে ধরলে ঝামেলা,
ঠিকভাবে ধরলে সমাধান।
1. Complaint মানেই HR-এর শত্রুতা না
প্রথম ভুল—
“Complaint করলে Worker সমস্যা তৈরি
করছে”
বাস্তবে—
- Complaint
মানে কিছু
ঠিক নেই
- Worker
HR-এর উপর
ভরসা করে এসেছে
উদাহরণঃ
একজন Worker OT নিয়ে
অভিযোগ করল।
এটা ঝামেলা না—এটা একটি
Warning Signal।
2. আগে শুনুন, পরে সিদ্ধান্ত
নিন
HR-এ সবচেয়ে
গুরুত্বপূর্ণ স্কিল হলো
শোনা।
যেভাবে
শুনবেনঃ
- মাঝখানে কথা কাটবেন না
- “তুমি
ভুল” বলবেন না
- নোট নিন
উদাহরণঃ
Worker বলছেঃ “Supervisor আমাকে চাপ দিচ্ছে”
আপনি যদি বলেনঃ “ও তো এমনই”—
Complaint সেখানেই ব্যর্থ।
📌 Rule:
👉
70% শুনবেন, 30% কথা
বলবেন
3. Fact যাচাই না করে
সিদ্ধান্ত নয়
Worker যেমন ভুল হতে
পারে, Supervisor-ও হতে
পারে।
HR-এর কাজ—
- Attendance
record দেখা
- OT
sheet দেখা
- Supervisor-এর
কথা শোনা
উদাহরণঃ
Worker বললঃ “OT টাকা পাইনি”
চেক করলেন—Payroll
process mistake, ভুল নয়।
4. ছোট Complaint
= বড় ঝামেলা ঠেকানো
অনেক HR ভাবে—
“এটা ছোট ব্যাপার, ছেড়ে দিই”
Factory-তে ছোট Complaint থেকেই হয়—
- Group
dissatisfaction
- Work
slowdown
- Labour
unrest
📌 Rule:
ছোট Complaint = দ্রুত
সমাধান
বড় Complaint = সময় +
প্রক্রিয়া
5. Complaint Handling মানে
শাস্তি না
HR-এর কাজ সবসময়
কাউকে শাস্তি দেওয়া না।
উদাহরণঃ
Worker–Supervisor ভুল বোঝাবুঝি
সমাধান হতে পারে—
- আলাদা করে কথা
- কাজের ব্যাখ্যা
- Role clear করা
6. Feedback দিন—এটাই সবচেয়ে
গুরুত্বপূর্ণ
সবচেয়ে বড় ভুল—
❌
Complaint নিয়ে চুপ করে থাকা
Worker কে জানাতে হবেঃ
- কী সিদ্ধান্ত হলো
- কেন হলো
উদাহরণঃ
“আমরা OT issue চেক
করেছি, আগামী
মাসে ঠিক হবে।”
📌 Feedback না পেলে Worker ভাববে—
“HR কিছু করে না।”
HR-এর জন্য সহজ Complaint Handling Flow
1️ শুনুন
2️ নোট নিন
3️ Fact যাচাই করুন
4️ সমাধান
দিন
5️ Feedback দিন
6️ Follow-up করুন