Factory HR- প্রোডাকশন এর লোকদের Handle করবেন কীভাবে?

“Factory HR-এ সবচেয়ে কঠিন কাজ শ্রমিক না— প্রোডাকশন এর লোকদের Handle করা।”

কারণ প্রোডাকশন এর লোক একদিকে Production-এর চাপ নেয়অন্যদিকে HR-এর সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব ফেলে

প্রোডাকশন এর লোক সঠিকভাবে Handle করতে না পারলে—

  • HR দুর্বল হয়ে পড়ে
  • Recruitment, OT, Discipline—সব চাপ HR-এর উপর পড়ে 

1. প্রোডাকশন এর লোকদের শত্রু না, Partner হিসেবে দেখুন

HR-দের সবচেয়ে বড় ভুল— “প্রোডাকশন এর লোক মানেই সমস্যা”

বাস্তবে প্রোডাকশন এর লোক হলো—

  • লাইনের বাস্তব অবস্থা জানে
  • Worker কে প্রতিদিন দেখে
  • Production চাপ বহন করে

উদাহরণঃ
Supervisor 
বলছে: “আজ টার্গেট সম্ভব না”
আপনি যদি বলেন: “ম্যানেজমেন্ট বলেছে হবে”—
সে HR-কে বিশ্বাস করবে না 

2. প্রোডাকশন এর লোকদের কথা শুনুনকিন্তু যাচাই করুন

ভালো HR কখনোই প্রোডাকশন এর লোক এর কথা অন্ধভাবে মানে না

বাস্তব উদাহরণঃ
Supervisor: “
৫ জন লোক না নিলে লাইন চলবে না”
ভালো HR প্রশ্ন করে—

  • Attendance কেমন?
  • Skill gap কোথায়?
  • Rotation সম্ভব কি?

📌 Rule:
👉 শুনবেন ✔️
👉 যাচাই করবেন ✔️
👉 অন্ধভাবে মানবেন  

3. ফ্লোরে না গেলে প্রোডাকশন এর লোকজন আপনাকে গুরুত্ব দেবে না

Desk HR-কে প্রোডাকশন এর লোক সিরিয়াসলি নেয় না। কেন?
কারণ Supervisor কাজ করে—

  • Noise
  • Pressure
  • Live problem-এর মধ্যে

উদাহরণঃ
আপনি যদি ফ্লোরে গিয়ে বলেন— আমি দেখেছি এই অপারেশনে সমস্যা”

Supervisor ভাববে—

এই HR প্রোডাকশন এর কি বোঝে? 

4. প্রোডাকশন লোক এর সমস্যা = আপনার ডেটা

প্রোডাকশন এর লোক যা বলেসেটাই HR-এর সবচেয়ে বড় ডেটা

Supervisor বললে—

  • এই লোক slow”
  • এই অপারেশন কঠিন”

HR-এর কাজ—
👉 Skill Matrix দেখা
👉 Training / Rotation ভাবা 

5. নিয়ম চাপাবেন নাযুক্তি দিন

Factory HR-এ শুধু “Policy অনুযায়ী” বললে কাজ হয় না

উদাহরণঃ
প্রোডাকশন এর লোকঃ “
আজ OT লাগবেই”
HR:
 “Policy allow করে না”
 “এইভাবে করলে OT লাগবে না—এই ডেটা দেখুন” 

6. প্রোডাকশন এর লোকদের সম্মান দিন

প্রোডাকশন এর লোকদের কখনো—

  • Worker এর সামনে অপমান করবেন না
  • Management এর সামনে ছোট করবেন না

উদাহরণঃ
ভুল হলেও বলুন—

চলুনআলাদা করে আলোচনা করি”

📌 সম্মান দিলে Supervisor HR-এর পাশে দাঁড়ায় 

HR-দের ৫টি Common Mistake

 Supervisor-এর সাথে তর্কে যাওয়া
 সব কথায় “না” বলা
 ফ্লোর এড়িয়ে চলা
 সব সমস্যার সমাধান Recruitment ভাবা
 Authority দেখাতে চাওয়া 

মনে রাখবেনঃ

Factory HR-এ—

  • প্রোডাকশন এর লোকদের Handle না
  • Manage করতে হয়
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url