Manufacturing HR কেন আলাদা?
অনেকে ভাবে HR মানেই Recruitment, Payroll আর Policy। কিন্তু যখন আপনি একটি ফ্যাক্টরিতে ঢুকবেন, তখন বুঝবেন—
👉 Manufacturing HR মানে মানুষ + উৎপাদন + চাপ + আইন—সব একসাথে সামলানো।
1. HR এখানে সরাসরি Production-এর সাথে যুক্ত
Office HR-এ কাজের ফল হয় ধীরে, কিন্তু Factory HR-এ একটি ভুল সিদ্ধান্তের ফল সেদিনই লাইনে পড়ে।
উদাহরণ:
একটি লাইনে Skilled অপারেটর না বসালে—
- Efficiency কমে
- OT বাড়ে
- Supervisor HR-কে দোষ দেয়
📌 এখানে HR মানে “Support” না, Production Partner।
2. এখানে Headcount নয়, Skill সবচেয়ে গুরুত্বপূর্ণ
Office-এ ১ জন ভালো হলে চলে, Factory-তে ১০ জন থাকলেও কাজ নাও চলতে পারে—
যদি তারা সঠিক দক্ষ না হয়।
উদাহরণঃ
১০ জন নতুন অপারেটর ≠ ৫ জন Skilled অপারেটর
ফলঃ
- লোক আছে
- কাজ নেই
📌 Manufacturing HR শিখায়:
“লোক গোনা নয়, Skill বোঝা।”
3. HR-কে অফিস ছাড়তে হয় (Desk HR কাজ করে না)
Manufacturing HR শুধু ডেস্কে বসে করলে ব্যর্থ হবে।
বাস্তবতাঃ
- HR-কে ফ্লোরে যেতে হয়
- শ্রমিকের কথা শুনতে হয়
- প্রোডাকশন এর লোকদের কথা শুনতে হয়
উদাহরণঃ
একজন শ্রমিক ছুটি চায়—
Desk HR বলবে “Policy অনুযায়ী ছুটি দেওয়া যাবে না। কিন্তু Factory HR জিজ্ঞেস করবে—
👉 “কেন দরকার? কী সমস্যা?”
📌 এখানে HR মানে Human বোঝা।
4. শ্রম আইন এখানে কাগজ না, বাস্তব ঝুঁকি
Office-এ Labour Law থাকলেও চাপ কম, Factory-তে Labour Law মানে—
- Audit
- Inspection
- Worker complaint
উদাহরণঃ
Attendance বা OT ভুল হলে—
শুধু HR না, পুরো Management ঝুঁকিতে পড়ে।
📌 Manufacturing HR মানে Risk Controller।
5. এখানে HR সবসময় চাপের মধ্যে কাজ করে
Buyer pressure, Production delay, Worker issue— সবকিছুর মাঝখানে HR।
উদাহরণঃ
Production বলবে: “আজই লোক চাই”, Management বলবে: “খরচ কমাও”, Worker বলবে: “OT কমাও”
📌 Manufacturing HR শেখায়—
Balance & Decision Making।
6. এখানে HR ধীরে ধীরে নেতা হয়
Factory HR আপনাকে শিখাবে:
- মানুষ পড়তে
- সমস্যা সামলাতে
- সিদ্ধান্ত নিতে
একজন Beginner HR যদি Factory-তে টিকে যায়, সে যেকোনো HR Role-এ সফল হতে পারে।
Beginner HR-এর জন্য ৫টি টিপস
✔ ফ্লোরে যান, শুধু ফাইল দেখবেন না
✔ প্রোডাকশন এর লোকদের কথা কথা শুনুন এবং যাচাই করুন
✔ Skill Matrix বুঝতে শিখুন
✔ Labour Law বুঝুন
✔ সব সমস্যার সমাধান Recruitment নয়
মনে রাখবেনঃ
Manufacturing HR কঠিন। কিন্তু এখানেই আপনি আসল HR হওয়া শিখবেন।
📌 Factory HR আপনাকে বানাবে-
👉 Strong
👉 Practical
👉 Decision Maker