৯-বক্স গ্রিডঃ আপনার প্রতিষ্ঠানের 'স্টার' লিডারদের খুঁজে বের করার জাদুকরী ছক

"আপনার সেরা পারফর্মারই কি আপনার পরবর্তী ম্যানেজার? উত্তর যদি 'হ্যাঁ' হয়, তবে আপনি হয়তো ভুল করছেন। কারণ সব ভালো খেলোয়াড় ভালো কোচ হতে পারেন না। কীভাবে বুঝবেন কার মধ্যে পরবর্তী 'লিডার' হওয়ার ক্ষমতা আছে?"

৯-বক্স গ্রিড (9-Box Grid) কী?

এটি একটি ম্যাট্রিক্স যেখানে একদিকে থাকে পারফরম্যান্স (অতীতের কাজের ফলাফল) এবং অন্যদিকে থাকে পটেনশিয়াল (ভবিষ্যতে বড় দায়িত্ব নেওয়ার ক্ষমতা)

নিচে ম্যানুফ্যাকচারিং প্রেক্ষাপটে একটি টেমপ্লেট দেওয়া হলোঃ

পটেনশিয়াল (Potential)

পারফরম্যান্স (Low)

পারফরম্যান্স (Moderate)

পারফরম্যান্স (High)

High Potential

বক্স ৪: এনিগমা (Enigma)



দক্ষতা আছে কিন্তু ফল দিচ্ছে না। কাউন্সিলিং দরকার।

বক্স ২: হাই পটেনশিয়াল



ভবিষ্যতের স্টার। এদের আরও বড় চ্যালেঞ্জ দিন।

বক্স ১: স্টার (Star)



আপনার পরবর্তী লিডার। এদের দ্রুত প্রোমোশন ও মেন্টরিং দিন।

Moderate Potential

বক্স ৭: ডিলিম্পড (Dilemma)



মোটিভেশন দরকার। ট্রেনিং দিয়ে দেখুন উন্নতি হয় কিনা।

বক্স ৫: কোর প্লেয়ার



প্রতিষ্ঠানের মেরুদণ্ড। এদের মোটিভেটেড রাখুন।

বক্স ৩: হাই পারফর্মার



বর্তমান কাজে সেরা। এদের স্পেশালিস্ট হিসেবে গড়ে তুলুন।

Low Potential

বক্স ৯: ট্যালেন্ট রিস্ক



পারফরম্যান্স নেই, উন্নতিও নেই। এদের সরিয়ে ফেলাই শ্রেয়।

বক্স ৮: ইফেক্টিভ অপারেটর



সাধারণ মানের কর্মী। পারফরম্যান্স বাড়ানোর চাপ দিন।

বক্স ৬: সলিড প্রফেশনাল



নিজের কাজে ওস্তাদ কিন্তু লিডার হতে চান না। এদের ইনসেনটিভ দিন।

কীভাবে এই ম্যাট্রিক্স ব্যবহার করবেন? (Action Plan)

১. বক্স ১ (স্টার): এদেরকে 'Succession Plan'-এর শীর্ষে রাখুন। সি-লেভেল লিডারদের সাথে এদের সরাসরি মেন্টরিংয়ের ব্যবস্থা করুন

২. বক্স ৩ ও ৬ (সলিড পারফর্মার): এরা আপনার প্রোডাকশন সচল রাখে। এদেরকে কারিগরি ট্রেনিং (Technical Training) দিন যাতে তারা তাদের ক্ষেত্রে এক্সপার্ট হতে পারে

৩. বক্স ৪ ও ৭ (সম্ভাবনাময় কিন্তু পারফরম্যান্স কম): খুঁজে বের করুন সমস্যা কোথায়। হয়তো ভুল ডিপার্টমেন্টে কাজ করছেন? এদেরকে জব রোটেশন (Job Rotation) করে দেখুন

৪. বক্স ৯ (রিস্ক): এদের জন্য একটি 'Performance Improvement Plan' (PIP) তৈরি করুন। উন্নতি না হলে বিদায় জানানোর প্রস্তুতি নিন

মনে রাখবেনঃ

৯-বক্স গ্রিড করার সময় কেবল নিজের মতামত নেবেন না। বিভাগীয় প্রধানদের (HODs) নিয়ে একটি 'Calibration Meeting' করুন। এতে পক্ষপাতিত্ব (Bias) দূর হবে এবং স্বচ্ছতা বজায় থাকবে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url